প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
বাংলাদেশ প্রতিদিনে মিথ্যাচারের বিরুদ্ধে আল্লামা বাবুনগরীর পক্ষ থেকে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর নামে কথিত মিথ্যা রিপোর্ট করায় দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের বিরুদ্ধে বাবুনগরীর পক্ষ থেকে ১০ লক্ষ টাকার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে।
সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাবুনগরীর পক্ষে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের হাটহাজারী থানার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
তিনি বলেন,সাঈদির মুক্তি বা অন্য কোনো বিষয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে আল্লামা বাবুনগরী রুদ্ধদ্বার বৈঠক করেছেন মর্মে বাংলাদেশ প্রতিদিনে যেই রিপোর্ট করা হয়েছে তা নির্জলা মিথ্যাচার। আমরা এ নির্জলা মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জাকারিয়া নোমান ফয়জী আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আল্লামা বাবুনগরীর নূন্যতম সম্পর্ক নেই। বরং সব সময় তিনি তার বয়ান, বক্তৃতা ও লেখনীর মাধ্যমে জামায়াতে ইসলামীর ভ্রান্ত আকিদা জাতির সামনে তুলে ধরে জাতিকে সতর্ক করে আসছেন।
সাঈদীর মুক্তির বিষয়ে জামায়াতের কোনো নেতা- কর্মীর সঙ্গে বাবুনগরী কোনো বৈঠক করেছেন, একথা কেউ যদি প্রমাণ করতে পারেন, তাহলে তাকে দশ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।
তিনি আরো বলেন, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা বাবুনগরীর নামে নির্জলা মিথ্যাচার করে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা তার মানহানি করেছে। অনতিবিলম্বে এই মিথ্যা রিপোর্টের জন্য কর্তৃপক্ষ যদি ক্ষমা না চায় তাহলে এই পত্রিকার বিরুদ্ধে কোটি টাকার মানহানী মামলা করা হবে।
এই নির্জলা মিথ্যাচারের বিরুদ্ধে এ দেশের লক্ষ কোটি তৌহিদি জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও তিনি মন্তব্য করেন।
জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

Post a Comment