x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

লাখো মানুষের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে আম্পান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ঘূর্ণিঝড় আম্পানে বিধ্বস্ত সাতক্ষীরা উপকূলীয় জনপদের লাখো মানুষ ঈদের আনন্দ-উৎসব থেকে বঞ্চিত। পরিবারগুলো অনাহারে-অর্ধাহারে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে’।

ঈদের সেমাই-পায়েসের চেয়ে পানিতে তলিয়ে থাকা ঘর-বাড়ি উদ্ধার করে মাথা গোজার মতো পরিবেশ তৈরি আর ভাঙন থেকে ভিটেমাটি রক্ষা করাই তাদের কাছে মুখ্য।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শ্যামনগরের বুড়িগোয়ালিনী, গাবুরা, পদ্মপুকুর, কাশিমাড়ি ও আশাশুনি উপজেলার শ্রীউলা প্রতাপনগর এলাকায় এখনও পর্যন্ত জোয়ার ভাটা হচ্ছে।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, সময় প্রবল জোয়ারের চাপে আমাদের এলাকার অধিকাংশ ভেঙে গেছে। এখানকার মানুষ তিন বেলা তিন মুঠো খেতে পারছে না। ঈদ করবে কিভাবে। গাবুরা ৪৩ হাজার মানুষ ঈদ আনন্দ থেকে বঞ্চিত। ঘূর্ণিঝড় আম্পানের কারণে পুরো এলাকা প্লাবিত হওয়ায় প্রথমবারের মতো ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী বলেন, “ঈদ উপলক্ষে পৃথক কোনো বরাদ্দ না আসায় করোনা ও আম্পানের জন্য পাওয়া বরাদ্দগুলো জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের কাছে পৌছে দেওয়া হচ্ছে।”

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন