x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম খচিত কষ্টি পাথরটি পাচারের প্রস্তুতি চলছিল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
১৮১৮ সাল খোদাই করা পাথরটির আনুমানিক মূল্য ৬০ কোটি টাকা বলে জানা গেছে

জাগো প্রহরী : খুলনার বটিয়াঘাটা উপজেলার হাটবাটি এলাকা থেকে ব্রিটিশ শাসনামলের (১৮১৮ সাল) ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম খোদাই করা একটি কষ্টিপাথর উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে।

গ্রেফতারকৃতরা হলো- ওই আব্দুর রহমান (৩০) ও ওমালিন্দ বাচার (৩৫)। কষ্টি পাথরটি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের উদ্দেশ্য ছিল বলে জিজ্ঞাসাবাদের র্যা বকে জানিয়েছে তারা।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৭ মে) রাত ৯টার দিকে পরিচালিত অভিযানে পাথরটি উদ্ধার করা হয়। এটির আনুমানিক মূল্য ৬০ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ এর মিডিয়া সমন্বয়কারী সহকারী পুলিশ সুপার মো. মাহবুব-উল-আলম।

তিনি জানান, বটিয়াঘাটা উপজেলার হাটবাটি গ্রামের সৈয়দ মোল্লার বাড়ির দক্ষিণ পাশে অভিযান চালিয়ে পাথরটি উদ্ধার ও দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।

“সেটির গায়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম ও ১৮১৮ সাল খোদাই করা আছে।”

মূর্তিটি কীভাবে পাচারকারীদের হাতে এসে পড়লো সে বিষয়ে জানতে চাইলে মো. মাহবুব-উল-আলম বলেন,  বিষয়টি তদন্তাধীন। তদন্তের স্বার্থে আপাতত প্রকাশ করা হচ্ছে না।

জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন