x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আজ ঈদুল ফিতর লক্ষ্মীপুরের ১১ গ্রামে

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : সৌদি আরবের সঙ্গে মিল রেখে রবিবার ঈদ উদযাপন করবেন লক্ষ্মীপুরের ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ। ৪১ বছর ধরে এভাবেই তারা ঈদ উদযাপন করছেন। 

রবিবার সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এতে মাওলানা আমিনুল ইসলাম খাঁনের ইমামতি করার কথা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ রবিবার ঈদ আনন্দে মেতে উঠবেন। তারা পৃথকভাবে ঈদের নামাজের আয়োজন করেছেন।

জানতে চাইলে মাওলানা আমিনুল ইসলাম খাঁন বলেন, ‘এসব এলাকার মানুষ মাওলানা ইসহাক (রাঃ) এর অনুসারি। এজন্য পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে ঈদসহ সকল ধর্মীয় উৎসব পালন করা হয়। গত ৪১ বছর ধরেই তারা সৌদির সঙ্গে মিল রেখে সকল ধর্মীয় উৎসব পালন করে আসছেন।’

জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন