প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ঈদের নামাজে সিজদারত অবস্হায় ইমামের ইনতেকাল
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পরিচালনার সময় ইমাম আইয়ুব আলীর (৭০) ইনতেকাল হয়েছে।
আজ সোমবার ( ২৫ মে ) সকালে ঐ মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত পরিচালনা করছিলেন তিনি।
আইয়ুব আলী শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মৃত দেরাজ আলী মুন্সির ছেলে। শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদেরপরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, সোমবার ঈদুল ফিতরের নামাজের ঈমাম ছিলেন আইয়ুব আলী। সকাল সাড়ে আটটার দিকে নামাজ শুরুর করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে হঠাৎ ঢলে পড়েন এবং তখনই তার ইনতেকাল হয়।
তিনি শাহজাদপুর উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন এবং এলাকার প্রবীন সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলেন। তার এমন হঠাৎ ইনতেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

Post a Comment