x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক নির্বাচন করবে মজলিসে শুরা: আল্লামা শাহ আহমদ শফী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, আমি মুহতামিম পদে যোগদান করার পর থেকে হাটহাজারী মাদরাসায় কী করেছি না করেছি আপনারা সবাই অবগত আছেন। আমি বর্তমানে মাদরাসার জিম্মাদার আছি। আমার অবর্তমানে মাদরাসার জিম্মাদার নির্বাচিত করবে মজলিসে শুরা এবং আমি কাউকে ভারপ্রাপ্ত বা নায়েবে মুহতামিম নির্বাচিত করিনি।

শনিবার (১৬ মে) রাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

এর আগে এদিন দুপুরে হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে হাটহাজারী মাদরাসার পরিবেশ। লকডাউনের এই পরিস্থিতিতেও বহু মানুষের সমাগম হয় হাটহাজারী মাদরাসার জামে মসজিদে। হাটহাজারী উলামা পরিষদের একাধিক নেতৃবৃন্দ মসজিদে উপস্থিত লোকদের উদ্দেশে বয়ান করেন।

এসময় তারা বলেন, আমরা ইদানীং দেখে আসছি, সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি আল্লামা আহমদ শফী সাহেবের অসুস্থতাকে পুঁজি করে অনিয়ম করে আসছে। আমরা বলতে চাই, আমরা এখানে বিশৃঙ্খলা করতে আসিনি। আমরা বলতে এসেছি আল্লামা জুনায়েদ বাবুনগরী মজলিসে শুরা পূর্বঘোষিত মুঈনে মুহতামিম। তাই পদাধিকার বলে তিনি নায়েব (সহযোগী) হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেককে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে পোস্ট দিয়ে প্রচার করতে দেখা যায়।

প্রসঙ্গত, ২০১৭ সালে মজলিসে শুরা কর্তৃক আল্লামা জুনায়েদ বাবুনগরী মুঈনে মুহতামিম (সহযোগী মুহতামিম) নির্বাচন করা হয়। তিনি সেই থেকে এ দায়িত্ব পালন করে আসছেন।

জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন