x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

গিলগিট-বাল্টিস্তানে দীর্ঘ-বিলম্বিত বাঁধ নির্মাণ শুরু করেছে পাকিস্তান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : পানি ও বিদ্যুৎ সঙ্কট নিরসনে পাকিস্তান দীর্ঘদিন আটকে থাকা গিলগিট-বাল্টিস্তানের বাঁধ নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে। দিয়ামের-ভাসা নামে পরিচিত বাঁধটি নির্মাণের জন্য বুধবার ( ১৩ মে ) চায়না পাওয়া ও ফ্রন্টিয়ার ওয়ার্ক অর্গানাইজেশন (এফডব্লিউও)-এর সঙ্গে একটি ৪৪২ বিলিয়ন ডলারের যৌথ উদ্যোগ চুক্তি সই করেছে সরকার।

পাকিস্তানের গিলগিট-বাল্টিস্তান প্রদেশের দিয়ামের জেলায়, সিন্ধু নদীর উপর বিশাল জলাধার সমৃদ্ধ এই বাঁধ নির্মাণ করা হবে। এটি তারবেলা বাঁধের প্রায় ৩১৫ কিলোমিটার উজানে এবং চিলাশ শহর থেকে ৪০ কিলোমিটার ভাটিতে।

ঐতিহাসিক প্রকল্প

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল অসিম সালেম বাজওয়া এই ঘোষণাকে ঐতিহাসিক খবর হিসেবে উল্লেখ করেন।

এক টুইটে তিনি লিখেন: আজ দিয়ামের-ভাসা বাঁধ নির্মাণের ঘোষণা পাকিস্তানের সব প্রজন্মের জন্যই ঐতিহাসিক খবর। এটা আমাদের অর্থনীতির জন্য বিশাল প্রণোদনা। এতে ১৬,৫০০ চাকরি সৃষ্টি হবে, ৪,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, ১.২ মিলিয়ন একর জমিতে সেচ দেয়া যাবে এবং তারবেলা বাঁধের জীবনকাল ৩৫ বছর বাড়িয়ে দেবে।

চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানটি এর ৭০% এবং পাকিস্তান সেনাবাহিনীর বাণিজ্যিক বিভাগ এফডব্লিউও ৩০% মালিকানা লাভ করবে।

পানি নিরাপত্তা

পাকিস্তান প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করা হয়: পাকিস্তানে পানি সঙ্কট সবচেয়ে প্রকট। জাতীয় পানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দীর্ঘ দিন আটকে থাকা বাঁধ প্রকল্পগুলোর নির্মাণের উদ্যোগ নিয়েছে। এতে পানি সঙ্কট দূর হবে, বিদ্যুৎ পাওয়া যাবে ও কৃষি জোরদার হবে।

বাঁধ নির্মাণের কাজ কয়েক সপ্তাহের মধ্যে শুরু হবে বলে কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ফয়সাল জানিয়েছেন।

১ বছর আগে উদ্বোধন

মন্ত্রী জানান যে গত বছর প্রধানমন্ত্রী মোহামান্দ বাঁধ উদ্বোধন করেন। এর ঠিক এক বছরের মাথায় দ্বিতীয় মেগা প্রকল্প দিয়ামের-বাসা নির্মাণের কাজ শুরু হচ্ছে। এত স্বল্প সময়ে দুটি মেগা প্রকল্পের কাজ শুরু হওয়ার ঘটনা পাকিস্তানের ইতিহাসে নেই।

২০২৮ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে এবং এতে ব্যয় হবে ১৪০৬.৫ বিলিয়ন রুপি।

এই প্রকল্পের পানি ধারণ ক্ষমতা ৮.১ মিলিয়ন একর ফুট। বিদ্যুৎ উৎপাদন হবে ৪৫০০ মেগাওয়াট।

পাকিস্তানের প্রধান জলাধার হিসেবে এই প্রকল্পের নকশা করা হয়েছে। এতে বন্যার প্রকোপ কমবে।
সূত্র : গালফ নিউজ

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন