প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
চীনের সাথে সংঘর্ষে আহত ৭০ ভারতীয় সেনা
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : শনিবার উত্তর সিকিমের নাকু লা-য় উত্তেজনার পর এবার লাদাখে ফের উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের ভেতর ঢুকে মহড়া দিয়েছে চীনের দুইটি ফাইটার জেট।
মঙ্গলবার ( ১২ মে ) লাদাখে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (LOC) ঢুকে পড়ে চীনা সেনা চপার। এ সময় চপার দুটি তাড়া করে ভারতের ফাইটার জেট।
এদিকে, তার আগে চীনা সেনাবাহিনীর হামলায় আহত হয় ৭০ থেকে ৮০ জন ভারতীয় সেনা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার এলএসি-র কাছে চীনের হেলিকপ্টার উড়তে দেখে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়েছিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। ওই এলাকায় এর পর টহলদারি শুরু করে যুদ্ধবিমানগুলি। পরিস্থিতির দিকেও নজর রাখতে শুরু করে ভারতীয় বায়ুসেনা।
ওই ঘটনার আগে লাদাখে এলএসি-র কাছে মুখোমুখি সংঘর্ষ হয় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে। তবে সেখানে গোলাগুলি চলেছিল কি না, তা জানা না গেলেও একটি সূত্রের দাবি, ওই সংঘর্ষে ভারতের প্রায় ৭০ থেকে ৮০ জন সেনা জওয়ান আহত হয়েছিলেন। এর পর ঘটনাস্থলে দু'পক্ষের আরও সেনা উপস্থিতি হলে পরিস্থিতি শান্ত হয়।
মঙ্গলবারের পর গত শনিবার উত্তর-পূর্ব সীমান্তে ফের দু'দেশের মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। উত্তর সিকিমের নাকু লা সেক্টরে ভারত এবং চীনের সেনানিদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এর পর স্থানীয় স্তরে আলোচনার মাধ্যমে ওই বিবাদ মিটে যায়। নাকু লা-য় পরিস্থিতি শান্ত হলেও প্রায় ওই সময়েই লাদাখে চীনের ভারতের ভেতর ঢুকে পড়ে। তাতে সীমান্তে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে।
জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

Post a Comment