প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ভারতের বিরুদ্ধে নেপালকে উসকে দিচ্ছে চীন’
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : ভারতের বিরুদ্ধে নেপালকে চীন উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারভানে।
ভারত ও নেপালের সীমান্ত এলাকায় ভারতের সদ্য তৈরি করা একটি পার্বত্য রাস্তাকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যে সংঘাত চরমে, ঠিক তখন এমন মন্তব্য করলেন জেনারেল নারভানে।
গত ৮ মে ভারতের প্রতিরক্ষামন্ত্রী সীমান্তের লিপুলেখ এলাকায় একটি লিঙ্ক রোডের উদ্বোধন করেন। এই রাস্তা নিয়েও নেপাল তীব্র প্রতিবাদ জানায় ও ওই এলাকাটিকে তাদের বলে দাবি করে।
ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারভানে বলেন, ভারত ও নেপালের মধ্যে গোলমাল বাধানোর চেষ্টা করছে চীন।
তিনি বলেন, কাঠমাণ্ডু ঠিক কেন প্রতিবাদ জানিয়েছে বলতে পারব না। তবে এসব সমস্যা যে তারাঅন্য কারোর হয়ে তৈরি করছে সেটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে এবং এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
সেনাপ্রধান আরও বলেন, কালি নদীর পূর্বদিক নেপালের অংশে পড়ছে এবং পশ্চিমদিক ভারতের অংশ। এই নিয়ে তো কোনো সমস্যা নেই।আর রাস্তা তৈরি হয়েছে কালি নদীর পশ্চিমদিকে।
কয়েক দিন আগে লাদাখ এবং সিকিমে ভারত ও চীনা সেনার মধ্যে হাতাহাতি হয়। সূত্র: এই সময়।
জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

Post a Comment