x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

কালাপানি ও লিম্পিয়াধুরাসহ নেপালের নতুন রাজনৈতিক মানচিত্র মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ভারতের সঙ্গে বিরোধপূর্ণ কালাপানি ও লিম্পিয়াধুরাসহ নতুন রাজনৈতিক মানচিত্র অনুমোদন করেছে নেপালের মন্ত্রিসভা। সরকার শিগগিরই এই মানচিত্র প্রকাশ করবে।

সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। ভূমিমন্ত্রী পদ্ম আরিয়াল নতুন রাজনৈতিক মানচিত্রের প্রস্তাব উত্থাপন করলে মন্ত্রিসভা তা অনুমোদন করে।

পরে সংস্কৃতি মন্ত্রী যোগেশ ভট্টরাই বলেন যে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত সোনার হরফে লেখা থাকবে। এর আগেই মন্ত্রী আরিয়াল জানিয়েছিলেন যে সংসদীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নতুন রাজনৈতিক মানচিত্র তৈরি করা হয়ে গেছে।

ভারত গত বছর অক্টোবরে নেপালের দাবি করা কালাপানি অঞ্চলকে অন্তর্ভুক্ত করে নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশের পর দুই দেশ বিতর্কে জড়িয়ে পড়ে। গত সপ্তাহে ওই অঞ্চল দিয়ে ভারত একটি সড়ক নির্মাণ করলে উত্তেজনা আরো বেড়ে যায়।
সূত্র : মাই রিপাবলিকা

জাগো প্রহরী/ফাইয়াজ

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন