x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

রমযান-ঈদ উদযাপন নিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিশেষ সাক্ষাৎকার

রমযান-ঈদ উদযাপন নিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিশেষ সাক্ষাৎকার


জাগো প্রহরী : মাহে রমযান। সিয়াম-সাধনার মাস। ইবাদত-বন্দেগিতে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পাপ মাফ করার পবিত্র মাস।

রমযান মাসে কোন আমল সবচে' উপকারি, করণীয়-বর্জনীয় কি কি, যাকাত প্রদান পদ্ধতি ও শরীয়তসম্মত ঈদ উদযাপনসহ নানা দিক নিয়ে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন, দেশের অন্যতম ইসলামিক ব্যক্তিত্ব, বিদগ্ধ মুহাদ্দিস, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলূম হাটহাজারী মাদরাসার সহকারি মহাপরিচালক, শাইখুল হাদীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। সাক্ষাৎকারটি নিয়েছেন, মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী। 

★ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

আল্লামা জুনায়েদ বাবুনগরী: ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ

★ মাহে রমযান চলছে। আমরা কিভাবে অধিক পরিমাণে ইবাদত করতে পারি?

আল্লামা জুনায়েদ বাবুনগরী: পবিত্র রমযান মাস চলছে ৷ আমাদের উচিত হবে, যতটুকু সম্ভব হাতের কাজ হালকা করা ৷ অধিনস্থদের কাজের বোঝা ও দায়িত্ব কমিয়ে দেয়া ৷ সবমিলিয়ে প্রত্যেক নারী-পুরুষের উচিত রমযানের দিনগুলি আমলের জন্য ফারেগ করা ৷ বিশেষ করে বর্তমানে প্রায় সকলে বাড়িতে অবস্থান করছি। বেশি বেশি আমলের মাধ্যমে এ সময়ের মূল্যায়ন করতে পারি।

★ রমযান মাসে কোন কোন আমল বেশি করা উচিত?

আল্লামা জুনায়েদ বাবুনগরী: রমযান মাস কুরআন নাযিলের মাস ৷ তাই বেশি বেশি কুরআন তেলাওয়াত করা উচিত ৷ পাশাপাশি বেশি বেশি তওবা-ইস্তিগফার করা। যিকির করা। তাহাজ্জুদ ও সালাতুত তাসবীহ আদায় করা। সামর্থানুযায়ী দান-সদকা করা।

★ রমযানে দেশব্যাপী কুরআন শিক্ষার উদ্যোগ নেয়া হয় ৷ কার্যক্রমগুলো কিভাবে দেখছেন ?

আল্লামা জুনায়েদ বাবুনগরী: আলহামদুলিল্লাহ, বিভিন্ন মসজিদ-মাদরাসা ও সংগঠনের উদ্যোগে বয়স্ক, ও মেয়ে-শিশুদের কুরআন প্রশিক্ষণের আয়োজন করা হয় ৷ এটা অত্যন্ত প্রশংসার বিষয় ৷ প্রতিটি গ্রাম, মসজিদ-মাদরাসায় এমন প্রশংসনীয় উদ্যোগ নেয়া উচিত ৷ কুরআন প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল শিখার ব্যবস্থা করা দরকার ৷

★ রমযান মাসে শারীরিক কষ্টের কথা বলে, স্বাস্থ্যহানীর কথা বলে অনেকে রোযা ছেড়ে দেয় ৷ এ বিষয়ে কী বলেন?

আল্লামা জুনায়েদ বাবুনগরী: রোযা শরীয়তের পাঁচটি স্তম্ভের অন্যতম ফরজ বিধান ৷ যা প্রত্যেক বালেগ মুসলিম নর-নারীর উপর ফরজ ৷ যারা বিনা ওজরে রোযা রাখে না তারা প্রকৃত মুসলমান হতে পারে না ৷ মূলত সিয়াম-সাধনা শরীরের জন্য ক্ষতিকর নয় বরং চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে শরীরের জন্য খুব উপকারী কাজ ৷

★ ঈদের খুশিটা কিভাবে উদযাপন শরীয়তসম্মত ?

আল্লামা জুনায়েদ বাবুনগরী: ঈদ হলো, আল্লাহর পক্ষ হতে মুসলিম উম্মাহকে খুশি উদযাপনে দেয়া বিশেষ উপহার ৷ ঈদের দিনে আমরা মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনের খোঁজ-খবর নিবো ৷ যাকাত-ফিতরা আদায় করবো ৷ সব মিলিয়ে একটি সুখময় সমাজ তৈরিতে চেষ্টা করবো ৷

কিন্তু ইদানিং ঈদের দিনগুলোতে দেখা যায়, আনন্দের নামে তরুণ-তরুণীরা এমনকি মহিলারা পর্যন্ত রাস্তা-ঘাটে-পার্কে বেপর্দা ঘুরে বেড়ায় ৷ বিভিন্ন অশ্লীলতায় মেতে উঠে ৷ মিডিয়াগুলো বিনোদনের নামে অশ্লীলতার দিকে আহ্বান করে ৷ এসব গর্হিত কাজ ইসলাম কখনই সমর্থন করে না ৷ ঈদের আনন্দের নামে এসব পরিহার করা প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য ৷

★ প্রতিবছর লাখো মানুষ যাকাত দিচ্ছে কিন্তু দরিদ্রতা কমছে না ৷ করণীয় কী ?

আল্লামা জুনায়েদ বাবুনগরী: বাংলাদেশে লাখ-লাখ ধনী মানুষ আছে যাদের উপর যাকাত ফরজ ৷ অনেকে পূর্ণভাবে যাকাত দিচ্ছে না ৷ যদি সব ধনীরা যাকাত আদায় করতো তাহলে দেশে দারিদ্রতা থাকতো না৷ অন্য দেশের কাছে ঋণ নিতে হতো না৷ আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াতে পারতো ৷
আর যারা যাকাত দিচ্ছে তাদের যাকাতে দরিদ্রদের চেহারা পরিবর্তন হচ্ছে না ৷
আমি মনে করি, সরকারি যাকাত খাতকে আরও শক্তিশালী ও বেগবান করতে হবে ৷ আর ব্যক্তি উদ্যোগে যেসব যাকাত দেয়া হচ্ছে তাতে সমন্বয় সাধন করা উচিত ৷ প্রয়োজনে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নেয়া যায় ৷

প্রচলিত ধারায় জন-জন শাড়ী-লুঙ্গি দেয়ার পাশাপাশি তালিকাভিত্তিক ব্যক্তিদের হাঁস-মুরগি-ছাগল বা অন্য কিছু কিনে দেয়া যায় অথবা নগদ টাকা দেয়া যাতে তারা সাবলম্বি হতে পারে ৷ বিশেষ করে করোনার এ মুহূর্তে বিত্তবানদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো।

★ আপনার মূল্যবান সময় দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আল্লামা জুনায়েদ বাবুনগরী: আপনাকেও অনেক ধন্যবাদ।

জাগো প্রহরী/গালিব This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন