প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ইনসাফপূর্ণ সমাজ গঠনে জাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : ইনসাফপূর্ণ সমাজ গঠনে জাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বুধবার ( ২০ মে ) এক অডিও বার্তায় তিনি বলেছেন, রমজান কোরআন নাজিলের মাস, আত্মশুদ্ধি অর্জনের মাস, গোনাহমুক্ত জীবন গঠনের মাস এবং ইনসাফপূর্ণ সমাজ গঠনে জাকাতভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাস। মানবতার মুক্তির লক্ষ্যে আল্লাহ রাববুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেন এ মাসেই পবিত্র কদরের রাতে।
চরমোনাই পীর বলেন, কুরআনের শাসন দেশে না থাকায় সমাজ ও রাষ্ট্রের যে দূরাবস্থা তা বলার অপেক্ষা রাখে না। সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতির যে ভয়াবহ চিত্র, তা যে কোন মানুষকেই ব্যথিত করে। তিনি বলেন, রমযান থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে হবে।
তিনি বলেন, মানুষের মধ্যে তাকওয়া বা আল্লাহর ভয় না থাকায় মানুষ মহামারি ও দুর্যোগের মধ্যেও অসহায় মানুষর মুখের আহার কেড়ে নিতে দ্বিধা করে না। চুরি-ডাকাতি, খুন, ধর্ষণ করতেও একটুকু চিন্তা করে না। তাই দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে সকলকে কাজ করতে হবে।
জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

Post a Comment