x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

রবিবার ( ২৪ মে ) সংবাদ মাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বাণীতে আল্লামা বাবুনগরী বলেন, মহান আল্লাহ তায়ালার হুকুম ও শ্বাশ্বত ধর্ম ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম রমজানুল মোবারকের রোজা৷ এই রমজানুল মোবারকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর হলো মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ উপহার৷

তিনি বলেন : শরীয়তের সীমারেখার মধ্যে ঈদের আনন্দ, খুশী উদযাপনে কোন প্রকার বাধা নেই৷ তবে ইসলাম বিরোধী কর্মকান্ড ও পশ্চিমা অপসংস্কৃতিতে গা ভাসিয়ে ঈদ আনন্দ উদযাপন করা হারাম। 

আল্লামা বাবুনগরী বলেন, বর্তমানে ঈদের সময়ে " ঈদ মোবারক" ঈদ মোবারক" বলে একে অপরকে শুভেচ্ছা জানানো ফ্যাশনে পরিণত হয়েছে৷ ঈদের সময় সাক্ষাত পর্বে অনেকেই সালামের পরিবর্তে শুধুমাত্র ঈদ মোবারক বলে৷ এটা মোটেও ঠিক নয়। সাক্ষাতের সময় সর্বপ্রথম আগে সালাম করতে হবে।তারপরে অন্য কাজ।

তিনি বলেন, করোনা ভাইরাসের এই নাজুক পরিস্থিতিতে লক ডাউনের কারণে গরীব-দুঃখীরা বড় কষ্টে জীবন যাপন করছে। তাদের ঘরে আজ নেই ঈদের কোন আনন্দ, খুশির আমেজ। তাই সেসব গরীব-দুঃখী, অসহায়দের মুখে হসি ফুটাতে সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান করছি।

তিনি আরো বলেন,পবিত্র রমজান মাস আমাদেরকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, একে অন্যের প্রতি সহনশীল এবং সংযত হওয়ার শিক্ষা দিয়েছে৷ রমজান শেষ হলেও রমজানের শিক্ষাকে আমাদের বুকে ধারণ করে সামনের পথ চলতে হবে৷

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সকলকে মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে দুআর আহবান জানিয়ে আল্লামা বাবুনগরী বলেন, আমার পক্ষ থেকে দেশবাসী ও পৃথিবীর সকল মুসলমানদের  ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সকল মুমিন মুসলমানের জীবনে ঈদুল ফিতর বয়ে আনুক সুখ, শান্তি সমৃদ্ধি ও সফলতা৷

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন