প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ভোক্তা অধিদপ্তরের শাহরিয়ার করোনায় আক্রান্ত
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আলোচিত কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার। গতকাল বুধবার ( ১৩ মে ) তার করোনা পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ এসেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক হিসেবে কর্মরত শাহরিয়ার নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, গত সোমবার রাত থেকে তার শরীর সামান্য ব্যথা ছিল। গত মঙ্গলবার জ্বর-সর্দি থাকায় গতকাল সকালে স্কয়ার হাসপাতালে তিনি টেস্ট করান। বিকেলে হাসপাতাল থেকে ফোনে জানানো হয় রেজাল্ট পজিটিভ এসেছে। আজ বৃহস্পতিবার সকালে অফিসিয়াল রিপোর্ট দেওয়া হবে। আপাতত তিনি হোম কোয়ারেন্টিনে আছেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ উপপরিচালক করোনার স্বাস্থ্যঝুঁকি নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রতিদিনই অভিযান পরিচালনা করছিলেন।
জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

Post a Comment