প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
করোনা রোধে ফিলিস্তিনকে সব ধরনের সহায়তা করছে তুরস্ক
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : করোনা মোকাবিলায় ফিলিস্তিনি নাগরিকদের জন্য করোনার চিকিৎসা সামগ্রী পাঠাতে শুরু করেছে তুরস্ক। ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরাইলকেও চিকিৎসা সরঞ্জাম দিতে যাচ্ছে এরদোয়ানের নেতৃত্বাধীন দেশটি।
তুরস্কের সরকারি গেজেটের বরাতে (১১ মে) দেশটির আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলেছে, ফিলিস্তিনের সঙ্গে হওয়া ১৪ এপ্রিলের চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ১ লাখ মাস্ক, ৪০ হাজার টেস্ট কিট, ২ টন হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস অন্য সব দেশের মতো ফিলিস্তিনের ওপর হানা দিয়েছে। তবে দেশটিতে এখন পর্যন্ত কতজন প্রাণ হারিয়েছে এবং কতজন আক্রান্ত হয়েছেন তার সঠিক তথ্য জানা যায়নি।
জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

Post a Comment