প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
আফগান শান্তিপ্রক্রিয়ায় অচলাবস্থার মধ্যে পাকিস্তান সেনাপ্রধানের সাথে খালিলজাদের বৈঠক
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহর : আফগানিস্তানবিষয়ক প্রধান মার্কিন কূটনীতিক শুক্রবার ( ৮ মে ) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও অন্যান্য কর্মকর্তার সাথে বৈঠক করেছেন। আফগানিস্তান শান্তিপ্রক্রিয়ায় বর্তমান অচলাবস্থা নিরসন করার অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়।
আফগানিস্তানবিষয়ক বিশেষ মার্কিন দূত জালমি খালিলজাদ দোহায় তালেবান রাজনৈতিক প্রধান মোল্লা আবদুল গনি বারাদারের সাথে বৈঠকের পর ইসলামাবাদ আসেন।
ভঙ্গুর শান্তিপ্রক্রিয়ায় সৃষ্ট অচলাবস্থা দূর করার প্রয়াসে এটি ছিল এক মাসেরও কম সময়ের মধ্যে তার দ্বিতীয় সফর।
গত ২৯ ফেব্রুয়ারি শান্তিচুক্তি সই হলেও তা বাস্তবায়নের পথে এখন সবচেয়ে বড় বাধা হিসেবে বিরাজ করছে বন্দী বিনিময়।
আফগান সরকার ৫ হাজার তালেবান বন্দীকে মুক্তি দিতে রাজি হচ্ছে না। তালেবান ও কাবুলের মধ্যে অল্প কিছু বন্দী বিনিময় হলেও তালেবান জোর দিয়ে বলছে, তাদের সব বন্দীকে মুক্ত করার পর কেবল আন্তঃআফগান সংলাপ শুরু হতে পারে।
আন্তঃআফগান সংলাপ তালেবান-যুক্তরাষ্ট্র চুক্তির পরপরই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু বন্দী বিনিময় বিলম্বিত হওয়ায় তা শুরু হতে পারেনি।
চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার শান্তিচুক্তিটির প্রতি সম্মান প্রদর্শন না করার জন্য তালেবান ও কাবুল প্রশাসন উভয়ের সমালোচনা করেছিলেন।
এই প্রেক্ষাপটে খালিলজাদ আঞ্চলিক দেশগুলো সফর করছেন।
রাওয়ালপিন্ডিতে সদরদফতরে খালিলজাদ সাক্ষাত করেন জেনারেল কামারের সাথে। তারা আফগান শান্তিপ্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

Post a Comment