প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
রবিবার এসএসসির ফল, ফেইসবুক লাইভে জানাবেন শিক্ষামন্ত্রী
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : চলতি বছরের এসএসসি বা সমমানের পরীক্ষার ফল আগামী ৩১শে মে রবিবার প্রকাশ করা হবে। করোনা ভাইরাস সঙ্কটের মধ্যে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক ফেইসবুক লাইভের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশ করবেন। এরপর বেলা ১২টায় শিক্ষামন্ত্রী ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্ত্রণালয় বলছে, ফলাফল সংক্রান্ত তথ্য-উপাত্তগুলো মেইলে গণমাধ্যম কর্মীদের পাঠানো হবে। আর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভ) ক্যামেরায় রেকর্ড করা মন্ত্রীর বক্তব্যের ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশন স্টেশনে পাঠানো হবে। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যম কর্মীদের শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ে না যেতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সাধারণত সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।এ সময় সাংবাদিকদের ফলাফলের বিভিন্ন তথ্য-উপাত্তের কার্ডকপিও সরবরাহ করা হয়। কভিড-১৯ সংক্রমণের মধ্যে এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হবে না।
গত ৩ থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি।
জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

Post a Comment