প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান : প্রধানমন্ত্রী
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : করোনা পরিস্থিতিতে দীর্ঘ দুইমাস বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলে দেয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার ( ৩১ মে ) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফল প্রকাশ করেন। এসময় এ কথা জানান প্রধানমন্ত্রী।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। এসময় পাস করা শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানান তিনি। এছাড়া আত্মবিশ্বাস নিয়ে দুর্যোগ মোকাবিলা করতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

Post a Comment