x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : বাংলাদেশে একদিনে সর্বোচ্চ পরিমাণ করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক মানুষ মারাও গেছেন।

আজ বুধবার ( ১৩ মে ) শনাক্ত হয়েছেন ১,১৬২ জন; আর মারা গেছেন ১৯ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৭,৮২২ এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৪১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭,৯০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩,৩৬১ জন।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, রমজানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

গতকাল মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৬,৭৭৩টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৯৬৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১৬,৬৬০ জন। এ ছাড়া গতকাল আরও ১১ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২৫০ জন। আর সুস্থ হয়েছেন ২৪৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,১৪৭ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন