প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
একদিনে আবারও রেকর্ড গড়ে শনাক্ত ১২৭৩, মৃত্যু ১৪
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৩ জন। এদিনে মৃত্যু হয়েছে ১৪ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৮ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৮ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২৫৬ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন।
রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৩০ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের।
জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

Post a Comment