প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
দেশে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত ১৬১৭,মৃত১৬
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : মহামারি নভেল করোনাভাইরাসে দেশে গত চব্বিশ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ আরও ১৬১৭ জন শনাক্ত হয়েছেন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ৭৩৮ জনের। এটি এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যূবরণ করেছেন আরও ১৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুবরণ করলেন ৩৮৬ জন।
বুধবার ( ২০ মে ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০২০৭টি পরীক্ষা করে নতুন আরও ১৬১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময় জানানো হয়, নতুন করে আরও সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে মহামারী করোনা থেকে মোট সুস্থ হলেন ৫২০৭ জন।
প্রসঙ্গত, দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে এখন পর্যন্ত ২৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

Post a Comment