প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
আইসোলেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পরিবারের একজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিছুদিন পর তার নিজের শরীরেও উপসর্গ দেখা দেয়। এসব কারণে তিনি কয়েকদিন ধরে বাসায় আইসোলেশনে আছেন।
বিষয়টা নিশ্চিত করেছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি কি নমুনা পরীক্ষা করিয়েছেন- এমন প্রশ্নের জবাবে নাসিমা সুলতানা বলেন- না, করা হয়নি। তবে শিগগিরই মহাপরিচালক মহোদয়ের নমুনা পরীক্ষা করা হবে। তার শরীরের তাপমাত্রা কিছুটা বেশি, হালকা গলা ব্যথাও আছে। কয়েকদিন থেকে তিনি ঘর থেকে বের হচ্ছেন না। বিধি অনুযায়ী পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকছেন।
পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে অন্যদেরকে আইসোলেশনে যেতে হয়। ডা. আবুল কালাম আজাদ সেই বিধি মেনে চলছেন। আইইডিসিআরের পরিচালক ড. সেব্রিনা ফ্লোরার পর কিছুদিন নিয়মিত দেশের করোনা পরিস্থিতির হালনাগাদ তথ্য নিয়ে ক্যামেরার সামনে আসতেন অধ্যাপক আজাদ। এখন সেটি করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

Post a Comment