x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ঈদের ছুটি তিন দিন, কর্মস্থল ত্যাগে মানা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : তৈরি পোশাকসহ সব খাতের শ্রমিকদের ঈদের ছুটি তিন দিন, তবে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

শতভাগ বোনাস প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অনুষ্ঠিত সরকার, মালিক এবং শ্রমিক ত্রিপক্ষীয় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

সভায় মালিক শ্রমিক নেতৃবৃন্দর সর্বসম্মতিতে ঈদের ছুটি তিন দিন ২৩, ২৪, ২৫ মে দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া কোন শ্রমিক কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয়। মালিকগণ শ্রমিকদের চলতি মে মাসের বেতন নিয়ম অনুযায়ী জুন মাসের প্রথম সাত কর্ম দিবসের মধ্যে পরিশোধ করবেন।

পরে সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী ঈদের আগেই  শতভাগ বোনাস প্রদানের আহ্বান জানান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

ত্রিপক্ষীয় সভায় সংসদ সদস্য আবদুস সালাম মোর্শেদী এবং শফিউল ইসলাম মহিউদ্দিন, শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদফতরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, শিল্প পুলিশ এর মহাপরিচালক আবদুস সালাম, তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক, নিট পোশাক তৈরি ও রফতানিকারকদের সংগঠন বিকেএমই-এর জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক  নেতা মন্টু ঘোষ, শ্রমিক নেতা আবুল হোসেন, কাউসার আহমেদ পলাশ, সিরাজুল ইসলাম রনি, আবদুল কাদের, জলি তালুকদার, মীর আবুল কালাম আজাদ, চায়না রহমান এবং লীমা ফেরদৌসসহ বিভিন্ন মন্ত্রণালয়,সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন