x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বাস চলবে ১ জুন থেকে, খালি রাখতে হবে অর্ধেক আসন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে ১ জুন থেকে রাজধানীসহ সারা দেশে বাস চলাচল শুরু হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ১২টি শর্ত দেয়া হয়েছে। সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বলেছে, বাসের অর্ধেক আসন খালি রাখতে হবে।

শুক্রবার ( ২৯ মে ) বিকালে বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে (বিআরটিএ) পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে এক বৈঠকে একথা বলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকের শুরুতে ২৫ থেকে ৩০ শতাংশ আসন খালি রেখে বাস চালানোর কথা বলা হলেও পরে অর্ধেক (৫০ শতাংশ) আসন খালি রাখার সিদ্ধান্ত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ১ জুন থেকে নগর পরিবহন ও দূরপাল্লার বাসে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখা হবে। যাত্রীদের অবশ্যই মাস্ক পরিধান করে বাসে চড়তে হবে। পরিবহন মালিকরা চালক ও সহকারীদের মাস্ক দেবেন। বাস ছাড়ার আগে জীবাণুমুক্ত করতে হবে। আর এসব বিষয় পর্যবেক্ষণ করবে বিআরটিএ, পুলিশ ও মালিক-শ্রমিক সংগঠনগুলো। এ জন্য রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে তিনটি কমিটি গঠন করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

এদিকে বাসে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখলে পরিবহন মালিকদের লোকসানের কথা বলে ভাড়া বাড়ানোর দাবি তুলে মালিক-শ্রমিক সংগঠনগুলো। তবে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। শনিবার বিআরটিএর স্থায়ী ব্যয় বিশ্লেষণ কমিটি বৈঠকে বসে ভাড়ার বিষয়ে আলোচনা করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন