x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

করোনাভাইরাসে একদিনে ২৮ মৃত্যু; আক্রান্ত শনাক্ত ১৭৬৪

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে ১ হাজার ৭৬৪ জনের শরীরে।

তাতে দেশে কভিড-১৯ এ আক্রান্ত প্রথম রোগী শনাক্তের ১২তম সপ্তাহে শনিবার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬০৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬১০ জনের। নতুন ৩৬০ জনসহ সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

সর্বশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭.৬৬ শতাংশ; সুস্থতার হার ২১.০২ শতাংশ; মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, সবশেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করা ২৮ জনের মধ্যে ২৫ জনই পুরুষ; নারী তিনজন। ঢাকা বিভাগেরই ১৮ জন (ঢাকা শহরের ১০ জন), চট্টগ্রাম বিভাগের সাতজন, রংপুর বিভাগের দুজন এবং সিলেট বিভাগের একজন। হাসপাতালে মৃত্যু হয়েছে ২৬ জনের; বাসায় দুজনের।

তাদের বয়স ৩১-৪০ বছরের মধ্যে চারজন, ৪১-৫০ বছরের মধ্যে চারজন, ৫১-৬০ বছরের মধ্যে নয়জন, ৬১-৭০ বছরের মধ্যে ছয়জন, ৭১-৮০ বছরের মধ্যে তিনজন এবং ৮১-৯০ বছরের মধ্যে দুজন।

বুলেটিনে বলা হয়, চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৪৬৯ জনকে; ছাড় পেয়েছেন ৮০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫ হাজার ৫২৯ জন।

এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ২২০ জন; ছাড় পেয়েছেন ২ হাজার ২১৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬০ হাজার ২৭৬ জন।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন