প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ২১২, মৃত্যু ২১
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ২১২ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৪,৫৮৫ জন। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ৩৪৯ জন।
আজ সোমবার (১৮ মে ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯,৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরও ১,৬০২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২২,২৬৮ জন।
গতকাল রবিবার করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৫৬ জন এবং মারা গেছেন ১৪ জন। এর আগের দিন শনিবার সুস্থ হয়েছেন ২৩৫ জন এবং মারা গেছেন ১৬ জন। এছাড়া গত শুক্রবার সুস্থ হয়েছেন ২৭৯ জন এবং মারা গেছেন ১৫ জন; গত বৃহস্পতিবার সুস্থ হয়েছেন ২৪২ জন এবং মারা গেছেন ১৪ জন; গত বুধবার সুস্থ হয়েছেন ২১৪ জন এবং মারা গেছেন ১৯ জন; মঙ্গলবার সুস্থ হয়েছেন ২৪৫ জন এবং মারা গেছেন ১১ জন; গত সোমবার সুস্থ হয়েছেন ২৫২ জন এবং মারা গেছেন ১১ জন; গত রবিবার সুস্থ হয়েছেন ২৩৬ জন এবং মারা গেছেন ১৪ জন।
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, রমজানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া, ডিম, মাছ, মাংস, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

Post a Comment