প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মাওলানা আবদুল লতিফ নেজামীর ইনতেকালে জাতীয় শিক্ষক ফোরামের শোক প্রকাশ
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
আব্দুস সবুর : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি একাংশের সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামীর ইনতেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া।
আজ ১৭ রমযান সোমবার এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেন, বহু গুণে গুণান্বিত একজন আলেমে দ্বীন মাওলানা আবদুল লতিফ নেজামী ইসলামের খেদমতে সদা তৎপর থেকেছেন। সদা সহজ সরল জীবন যাপনে অভ্যস্ত এই নেতা ইসলামী হুকুমত কায়েমে সর্বদা সচেষ্ট ছিলেন। তাঁর ইনতেকালে জাতি একজন অভিভাবক হারালো। নেতৃবৃন্দ তাঁর মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

Post a Comment