x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মাওলানা নেজামীর ইনতেকালে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের শোক প্রকাশ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান,বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি একাংশের সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ মাওলানা আব্দুল লতিফ নেজামীর ইনতেকালে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর শাখা শোক প্রকাশ করেছে ৷

১৭ রমযান সোমবার ( ১১ মে ) এক শোক বিবৃতিতে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মুহাম্মাদ আবু তালহা ,সহসভাপতি হাফেজ মাওলানা আলী হুসাইন ও সেক্রেটারি মুফতি মোস্তাফিজুর রহমান বলেন, মাওলানা নেজামী ইসলামী রাজনীতিতে এক ইতিহাসের নাম ৷ এক ভদ্র সজ্জন মানুষ ছিলেন ৷ দীনের প্রয়োজনে বিভিন্ন সময়ে ইসলামী আন্দোলনের পাশে থাকতেন ৷ আমাদের কর্মসূচিতে আলোচনা করতেন ৷ তাঁর ইনতেকালে জাতি এক প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদ,লেখক ও  আলেম রাজনীতিবিদকে হারিয়েছে ৷ জাতির জন্য অপূরণীয় ক্ষতি ৷ আমরা তাঁর মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ৷

মহান আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমলকে কবুল করুন এবং জান্নাতের উঁচু মাকাম নসিব করুন ৷ আমিন ৷

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন