x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক প্রকাশ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : দারুল উলূম দেওবন্দের শায়খুল হাদীস আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম গভীর শোক প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার ( ১৯ মে ) শোকবাণীতে চরমোনাইয়ের পীর বলেন, প্রখ্যাত আলেমেদীন ও বরেণ্য বুজুর্গ আল্লামা সাঈদ আহমদ পালনপুরী দারুল উলুম দেওবন্দে সকলের প্রিয় ও শ্রদ্ধেয় একজন উস্তায ছিলেন। তিনি দীর্ঘদিন পর্যন্ত দারুল উলূম দেওবন্দের শায়খুল হাদীস ছিলেন। তিনি ভারতবর্ষসহ উপমহাদেশে একজন মুহাক্কিক আলেম ও মুহাদ্দিস হিসাবে প্রসিদ্ধ ছিলেন।

তাকে বলা হত উস্তাযুল আসাতিযা। পৃথিবী জুড়ে হাজার হাজার আলেম তার ছাত্র কিংবা তার ছাত্রের ছাত্র রয়েছে। বর্তমানে তার মত যোগ্য ও বিচক্ষণ ও প্রথিতযশা আলেমেদীনের বড়ই প্রয়োজন ছিলো। যার অভাব কোনদিন পূরণ হবে না।

মহান রব্বুল আলামিন এ মহান বুজুর্গের সকল নেককাজ কবুল করে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন।

এছাড়াও পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সেক্রেটারি জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান,ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কেএম আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া,ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন