x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মাওলানা আব্দুল লতিফ নেজামীর ইনতেকালে পীর সাহেব চরমোনাইর শোক প্রকাশ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বর্ষিয়ান আলেমেদ্বীন ও রাজনীতিবিদ মাওলানা আবদুল লতিফ নেজামীর ইনতেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার ( ১১ মে ) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, ঈমানী সকল আন্দোলনের পুরোধা ব্যক্তিত, মাওলানা নেজামী রহ. বহু গুণে গুণান্বিত ছিলেন।

তিনি আরও বলেন, মাওলানা আব্দুল লতিফ নেজামী একজন দেশপ্রেমিক ও ইসলামী নেতা ছিলেন। দেশ ও ইসলাম ও মানবতার যে কোন দুর্দিনে তিনি সর্বদা সজাগ ছিলেন। বর্তমানে তার মত যোগ্য ও বিচক্ষণ রাজনীতিবিদের বড়ই প্রয়োজন ছিলো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে।আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

এদিকে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সেক্রেটারি জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম।

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন