x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

‘বদরের চেতনায় উজ্জীবিত হয়ে খেলাফত প্রতিষ্ঠায় ঝাঁপিয়ে পড়তে হবে’

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, বদর যুদ্ধ ইসলামের ইতিহাসের স্বর্ণালী অধ্যায় হয়ে সমুজ্জ্বল হয়ে আছে। তাওহীদে বিশ্বাসী মাত্র ৩১৩ জন জীর্ণ-শীর্ণ, নিরস্ত্র মুজাহিদের সামনে অস্ত্রেশস্ত্রে সজ্জ্বিত কুফরী ও তাগুতী শক্তির ঔদ্ধত্যের চরম পরাজয়ের স্মৃতি হয়ে আছে বদর যুদ্ধ।

সোমবার ( ১১ মে ) বিকালে কামরাঙ্গীরচরস্থ মারকাযুল খেলাফত জামিয়া নূরিয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা সানাউল্লাহ, কেন্দ্রীয় নেতা মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতি ফয়জুল্লাহ সা’দী, মুফতি সাইফুল্লাহ নোমানী ও মুফতি শাহাদাত হুসাইন প্রমুখ।

তিনি আরো বলেছেন,এ যুদ্ধ প্রমাণ করেছে অস্ত্রেশস্ত্রে নয় বরং আল্লাহর উপর পূর্ণ ঈমান ও আস্থা-বিশ্বাসের সামনে কোন শক্তিই টিকে থাকতে পারে না। বদর যুদ্ধ দেড় হাজার বছর যাবত কাফের-মুশরিক, খোদাদ্রোহী নাস্তিক-মুরতাদ ও অপশক্তির মোকাবেলায় ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে বিজয় ছিনিয়ে আনার প্রেরণা ও চেতনা যোগায়।

বদরের চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামবিদ্ধেষী কুফরী ও তাগুতী শক্তির বিরুদ্ধে কুরআন-সুন্নাহর আলোকে খেলাফত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে জিহাদ চালিয়ে যেতে হবে।

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন