x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মাওলানা নেজামীর ইনতেকালে খেলাফত মজলিসের শোক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুল লতিফ নেজামীর ইনতেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

সোমবার ( ১১মে ) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, দেশের রাজনীতি ও ইসলামী আন্দোলনের ময়দানে তিনি সদা সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভূ-রাজনীতি, ইসলাম ও সমসাময়িক বিষয়ে তার পান্ডিত্যপূর্ণ বক্তব্য সবাইকে মুগ্ধ করতো। অত্যন্ত সাদামাটা ও সহজসরল জীবন যাপনে অভ্যস্ত মাওলানা আব্দুল লতিফ নেজামী একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে এদেশের মানুষের স্মৃতিপটে ভাস্মর হয়ে থাকবেন। তার মৃত্যুতে এদেশের রাজনৈতিক অঙ্গণে বিশেষকরে ইসলামী রাজনৈতিক অঙ্গণে যে শূণ্যতার সৃষ্টি হলো তা কখনো পূরণ হবার নয়।

নেতৃদ্বয় মাওলানা আব্দুল লতিফ নেজামীর মাগফিরাত কামনা করেন ও মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন