x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আল্লামা আব্দুল লতিফ নেজামীর ইনতেকালে আল্লামা সুলাইমান নোমানীর শোক প্রকাশ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান ও উপমহাদেশের প্রাচীন ইসলামী রাজনৈতিক সংগঠন নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা আব্দুল লতিফ নেজামী রহ.-এর ইনতেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হজরত হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা, ঢাকার জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস, উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ, শাইখুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী দা.বা.।

 তিনি বলেন, আল্লামা নেজামী রহ. ছিলেন দেশ ও জাতির একজন চৌকস অভিভাবক। এ দেশের মুসলিম উম্মাহর দুঃসময়ে সামনে থেকে নেতৃত্বদানকারী একজন অকুতোভয় সিপাহসালার। ইলমী মহল, রাজনীতির ময়দানসহ সর্বত্র তিনি ছিলেন সর্বজনস্বীকৃত একজন ব্যক্তিত্ব। তিনি ছিলেন সারা বাংলাদেশের ওলামা-মাশায়েখ ও ধর্মপ্রান মানুষদের মাথার মুকুট। তার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি বিভিন্ন ইসলামী সেমিনারগুলোতে আমাকে দাওয়াত করতেন। সময় সল্পতার অনেক দাওয়াতে অংশগ্রহণ করার সুযোগ হয়নি। তিনি ছিলেন খুব সরল মনা মানুষ। 

জীবনের সিংহভাগ তিনি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন একজন চৌকস সাংবাদিক। তার বিয়োগে বাংলাদেশের আলেমসমাজ একজন অভিভাবক হারালেন। আল্লাহ এই আলেমকে জান্নাতুল ফেরদৌসের আ’লা মাকাম দান করুক,আমিন।

আমি তার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন