x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

রাজধানীতে ইশা ছাত্র আন্দোলনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : করোনা ভাইরাস সৃষ্ট বৈশ্বিক বিপর্যয়ে বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। লকডাউনও দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। এতে সকল ধরণের অর্থনৈতিক কার্যক্রমেও সৃষ্টি হয়েছে অচলাবস্থা। কাজের অভাবে নিম্ন আয়ের মানুষের পক্ষে নিত্যপ্রয়োজন মেটানো দুঃসাধ্য হয়ে পড়েছে। সরকারী বিভিন্ন প্রকল্পের খাদ্য সহযোগিতার পরিমান অভাবী মানুষের সংখ্যার তুলনায় অপ্রতুল। তারপরও যা বরাদ্ধ হচ্ছে, একশ্রেণির লুটেরা তা গ্রাস করে নিচ্ছে। তাই দেশের প্রতি দায়বদ্ধ ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিপর্যয়ের শুরু থেকেই ত্রাণ ও সুরক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে কম সামর্থবান মানুষদের পাশে থেকেছে।


তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার ( ১৫ মে ) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম এর নেতৃত্বে ঢাকা মহানগর পশ্চিমের ব্যবস্থাপনায় রাজধানীর মিরপুর, গাবতলী ও তেজগাঁওয়ে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সদস্য সোলাইমান দেওয়ান সাকিব এবং ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহাম্মাদ আলমগীর হুসাইন ও নগর-থানা নেতৃবৃন্দ।

বিতরণ সমাপান্তে সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী ঈদসামগ্রী বিতরণ কর্মসূচি ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন