প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
৭০ লাখেরও বেশি আফগান শিশু অনাহারের ঝুঁকিতে : সেভ দ্য চিলড্রেন
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট সংকটে আফগানিস্তানে ৭০ লাখেরও বেশি শিশু অনাহারের ঝুঁকিতে থাকার কথা জানিয়েছে শিশু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।
আন্তর্জাতিক সম্প্রদায় যথাসময়ে সঠিক পদক্ষেপ না নিলে দেশটিতে ক্ষুধা, রোগ এবং মৃত্যুর ঝড় বয়ে যাবে ‘সেভ দ্য চিলড্রেন’ এর মুখপাত্র সতর্ক করেছেন।
শুক্রবার ( ১মে ) প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ক্রমাগত খাবারের দাম বাড়তে থাকায় আফগানিস্তানের জনসংখ্যার এক তৃতীয়াংশ খাদ্যাভাবে পড়তে চলেছে, যার মধ্যে ৭৩ লাখই শিশু।
আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেনের পরিচালক টিমোথি বিশপ বলেন, আফগানদের জন্য করোনাভাইরাস মহামারীর চেয়েও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ক্ষুধা। লকডাউনের কারণে এমন সঙ্কট সৃষ্টি হয়েছে, খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশ্ব এখনই পদক্ষেপ না নিলে এখানে ক্ষুধা, রোগ আর মৃত্যুর ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় আমরা উদ্বিগ্ন।
জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

Post a Comment