x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

এবার এক সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। এবার এই ভাইরোসের শিকার হয়েছেন দেশের একজন সংসদ সদস্য। তবে সংগত কারণে তার নাম এখনো প্রকাশ করা হয়নি।

তবে জানা গেছে, তিনি দেশের উত্তরাঞ্চলের একটি আসনের সংসদ সদস্য। দশম সংসদের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি। এর মাধ্যমে এই প্রথম কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

জানা গেছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ওই সংসদ সদস্য নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর রাজধানীতে সরকারি বাস ভবনে ওঠেন। সেখানে শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহ করা হয় তার।

আজ শুক্রবার ( ১ মে ) বিকাল ৫টায় আইইডিসিআর থেকে প্রাপ্ত পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, ওই সংসদ সদস্যের বাসস্থান লকডাউন করা হতে পারে।

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০ জনে। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৭১ জনের দেহে। ফলে সর্বমোট শনাক্তের সংখ্যা হলো আট হাজার ২৩১ জন।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন