প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ফিলিস্তিনিদের রোজা রাখতে বাধা দিচ্ছে ইসরাইলি পুলিশ
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : জেরুসালেমে ফিলিস্তিনিদের রোজা রাখায় বাধা দিচ্ছে ইসরাইলি পুলিশ। স্থানীয় ফিলিস্তিনিদের পক্ষ থেকে এমন অভিযোগ এসেছে। খবর কুদস নিউজের।
পূর্ব জেরুসালেমের আল জোয উপত্যকা ও আশপাশের এলাকায় রোজা রাখার জন্য এলাকায় ঘুরে ঘুরে মানুষের ঘুম ভাঙানো ব্যক্তিকে বাধা ও গ্রেফতারের হুমকি দিয়েছে ইসরাইলি পুলিশ।
বুধবার ভোর রাতেও এমন ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিন শেষ রাতে রোজা রাখতে মানুষদেরকে ঘুম থেকে জাগান আরিন জানিন নামে এক ফিলিস্তিনি।
বুধবার ইসরাইলি পুলিশ তাকে এ কাজে বাধা দেয় এবং সামনের থেকে এ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। তারা আরও বলেন, আরিনকে কঠোর ভাষায় বলে দেয়া হয়েছে, ফের যদি তাকে শেষ রাতে রাস্তায় হাঁটতে এবং ঢোল বাজিয়ে মানুষের ঘুম ভাঙাতে দেখা যায় তাহলে তাকে গ্রেফতার করা হবে।
জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

Post a Comment