x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

রোজা অবস্থায় তেলাওয়াত করতে করতে কুরআনের উপরেই বৃদ্ধ হাফেজের মৃত্যু

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : রোজা অবস্থায় তেলাওয়াত করতে করতে কুরআনের উপর মৃত্যু হয়েছে তুরস্কের এক বৃদ্ধ হাফেজের। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনের বেলায় দেশটির আইদান প্রদেশে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে আল জাজিরা।

হাজি আলি সুলফিক নামের এই ব্যক্তি পবিত্র কুরআনে কারিমের হাফেজ ছিলেন। তার হাতে শত শত শিক্ষার্থী পবিত্র কুরআন মুখস্ত করার সৌভাগ্য অর্জন করেছে।

এদিকে এই কুরআনের পাখি তুর্কি বৃদ্ধের মৃত্যুকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সৌভাগ্যের বিদায় আখ্যায়িত করে তার জন্য মাগফেরাতের দোয়া করছেন।

একজন লিখেছেন, কুরআনের সঙ্গে বসবাস করে কুরআনের উপর মৃত্যু- সত্যি এই লোকটি প্রকৃত সৌভাগ্যবান।

আরেকজন লিখেছেন, তেলাওয়াত করতে করতে মহিমান্বিত রমজান মাসে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। অবশ্যই আল্লাহ তার ভালকাজগুলোর প্রতিদান বহুগুণ বাড়িয়ে দিবেন।

অন্যজন লিখেছেন, এমন মানুষের বিদায় এরকমই হওয়া উচিৎ। কুরআন জড়িয়ে রেখে কুরআনের খাদেমের মৃত্যু- ঈর্ষণীয়। 

সূত্র: আল জাজিরা, কালিমাতুনা

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন