প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সবাইকে কদর তালাশে ব্যাপক ইবাদতে মশগুল হতে হবে: পীর সাহেব চরমোনাই
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মাহে রমাজানের শেষ প্রান্তে আমরা উপনিত। সবাইকে কদর তালাশে বেশি বেশি ইবাদতে মশগুল হতে হবে।
আজ বৃহস্পতিবার ( ১৪ মে ) এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমাজান এসেছিলে আমাদের মাঝে। দেখতে দেখতে বরকতপূর্ণ মাসের শেষ দশকে এসে হাজির। বাকি দিনগুলো অত্যন্ত গুরুত্বের সাথে ইবাদতে কাটানো উচিত সকলের।
তিনি বলেন, করোনা ভাইরাস দিন দিন আরো ব্যাপক হচ্ছে। বুঝা যাচ্ছে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে পরিপূর্ণরূপে সমর্পণ করতে পারিনি। এজন্য করোনাও যাচ্ছে না। তিনি সকলকে ধৈর্যধরাণ করে আল্লাহর কাছে খাসভাবে তওবা ও ইস্তেগফার করার আহ্বান জানান।
হাদীস শরীফে আসছে রাসূল সা. বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজেদের গুনাহ মাফ করিয়ে নিতে পারেনি, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। তাই মাহে রমজানের বাকিদিনগুলোতে সবাইকে ইবাদতে মশগুল থাকার জন্য তিনি আহ্বান জানান।
জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

Post a Comment