প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
পাকিস্তানী আলেম ও লেখক আল্লামা ড. খালিদ মাহমুদের ইন্তেকাল
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : দারুল উলুম দেওবন্দের নিশানাবাহী আলেম,পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়া বিভাগের সাবেক বিচারপতি, ইংল্যান্ড প্রবাসী প্রখ্যাত মুহাক্কিক আলেম, মুফাক্কিরে ইসলাম, শায়খুল হাদিস আল্লামা ড. খালিদ মাহমুদ বৃহস্পতিবার (১৪ মে) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পাকিস্তানি বংশোদ্ভূত এই আলেম ইংল্যান্ডের ম্যানচেস্টার প্রবাসী ছিলেন। ম্যানচেস্টারে তাঁর একটি ইসলামিক সেন্টারও আছে। তিনি বহুবছর পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়া এপিল্যান্ট ব্রাঞ্চের বিচারপতি ছিলেন।
কাদিয়ানীসহ বিভিন্ন ফেরাকায়ে বাতিলার যুক্তি খন্ডনে অনেক গুরুত্বপূর্ণ কিতাব লেখেছেন এই বিদগ্ধ আলেম। প্রায় ১০০ টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন এই মনীষী আলেম। এছাড়া ‘আসারুল হাদিস’ নামক কিতাবটির কারণে ছাত্রদের মাঝে এক পরিচিত নাম আল্লামা খালিদ মাহমুদ।
উল্লেখ্য, মাওলানা ড. খালেদ মাহমুদ উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শায়খুল ইসলাম হজরত মাওলানা সায়্যিদ হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর শাগরেদ ছিলেন। তিনি সাইয়েদ আতাউল্লাহ শাহ বুখারী, মাওলানা আহমদ আলী লাহোরী এবং হাকিমুল ইসলাম ক্বারি মুহাম্মদ তৈয়ব সাহেব রহ.-এর সান্নিধ্য লাভের পাশাপাশি শায়খুল হাদিস মাওলানা জাকারিয়া, শায়খুল ইসলাম মাওলানা শাব্বির আহমদ উসমানী রহঃ-এর কাছ থেকে ইলমে দ্বীন হাসিল করেন।
জাগো প্রহরী/ফাইয়াজ This theme has been developed by OURISLABD.

Post a Comment