x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

অবৈধ দখলে থাকা ভূখণ্ডে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে: পাকিস্তান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ভারত ও ভারত অধিকৃত কাশ্মিরের প্রতি প্রচ্ছন্ন ইংগিত দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতি অন্যদেশ, জাতি ও অঞ্চলের বিরুদ্ধে কুৎসা রটানোর কাজে রাজনৈতিক হাতিয়ার হিসেবে সন্ত্রাস-সংশ্লিষ্ট অভিযোগ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন।

কোভিড-১৯ মহামারী নিয়ে বুধবার ( ১৩ মে ) এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল মিটিংয়ে কোরেশি বলেন, সব ধরনের সন্ত্রাস ও চরমপন্থা মোকাবেলা অব্যাহত রাখা ও একে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে আমরা মনে করি। আমাদেরকে অবৈধ দখলে রাখা ভূখণ্ডের জনগণের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর জন্যও সংশ্লিষ্টদেরকে দায়ি এবং এর নিন্দা করতে হবে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অধিকৃত কাশ্মিরে অব্যাহত যুদ্ধপরাধ করার জন্য ভারতকে দায়ি করেন। তিনি নরেন্দ্র মোদির সরকারকে ‘ফ্যাসিস্ট হিন্দু শ্রেষ্ঠত্ববাদী’ হিসেবে অভিহিত করেন।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে বলে যে পাকিস্তানের নেতারা তাদের দেশের বিশৃঙ্খল অবস্থা থেকে জনগণের দৃষ্টি ফেরাতে এসব কথা বলছেন।  

এসসিও’র আট সদস্য দেশ হলো চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিজিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। সূত্র :স্পুটনিক

জাগো প্রহরী/ফাইয়াজ

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন