x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ইরানে করোনা আক্রান্ত ৯০ হাজারের বেশি রোগী সুস্থ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৯০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭১ জন এবং করোনাভাইরাসে সংক্রমিত এক হাজার ৮০৮ ব্যক্তি শনাক্ত হয়েছেন।

কিয়ানুশ জাহানপুর আরও জানিয়েছেন, এ পর্যন্ত ইরানে প্রায় এক লাখ ১৪ হাজার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯০ হাজার ৫৩৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৮৫৪ জন।

গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন।

সারা বিশ্বে এ পর্যন্ত ৪৪ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় ৩ লাখ।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন