x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ঈদের পরে ভারত আক্রমণের খবর অস্বীকার করল তালেবান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : আফগান তালেবান-কর্তৃক ঈদের পরে ভারত ও কাশ্মীরে যে হামলার খবর পাকিস্তান নিউজ টিভি চ্যানেল “সেভেন নিউজ” কতৃক প্রচার করা হয়েছেল তা অস্বীকার করলো তালেবান।

গত ১৮ ই মে ( বুধবার) তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সুহাইল শাহিন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের এক বার্তায় এই সংবাদ নিশ্চিত করেছেন। তিনি বলেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের এক বার্তার ওপর ভিত্তি করে আফগান তালেবান কর্তৃক ভারতে এবং কাশ্মীরে আক্রমণের যে সংবাদ প্রচার করা হচ্ছে এর সাথে আফগান তালেবানের কোনো সম্পর্ক নেই। বরং আফগান তালেবানের পলিসি হলো, তারা কখনো অন্যকোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।

উল্লেখ্য, যে কিছুদিন আগে কাতারে অবস্থিত আফগান তালেবানের রাজনৈতিক কার্যলয়ের উপ- প্রধান শের মুহাম্মাদ আব্বাসি ইস্তিনকজায়ি-কর্তৃক এক টুইট বার্তা প্রচারিত হয়। সেখানে ভারত এবং কাশ্মীরে মুসলমানদের ওপরে ভারত সরকার-কর্তৃক নির্যাতনের জবাবে ঈদের পরে ভারত এবং কাশ্মীরে আফগান তালেবান কর্তৃক হামলার ঘোষণা দেয়া হয়।

আলোচিত এই টুইট বার্তা সম্পর্কে কাতারে অবস্থিত আফগান তালেবানের রাজনৈতিক কার্যালয়ের উপ- প্রধান শের মুহাম্মাদ আব্বাসি ইস্তিনকজায়িকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ” আমার কোন টুইটার একাউন্ট নেই। আমার নামে যে টুইট বার্তা প্রচার করা হচ্ছে সেটা সম্পূর্ণ বানোয়াট এবং গুজব; এর সাথে আমার এবং আফগান তালেবানের কোনো সম্পর্ক নেই। সূত্র : ডন 

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন