প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থন সবসময় অব্যাহত থাকবে: এরদোগানের মুখপাত্র
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : মজলুম ফিলিস্তিনি জনগণের প্রতি নিজেদের সমর্থন পুণর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মুখপাত্র ইবরাহিম কালিন।
শুক্রবার ( ১৫ মে ) ফিলিস্তিনের ৭২ তম আন নাকবা দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, এরদোগানের নেতৃত্বে তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে ছিল, আছে এবং থাকবে। মজলুম ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার পুনরুদ্ধারে তুরস্ক সবসময় তাদের সমর্থন করবে।
ইবরাহিম কালিন আরও বলেন, ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমিতেই অপরিচিত হয়ে গেছে, তাদেরকে নিজ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য করা হচ্ছে, অন্তত ৬০ লক্ষ ফিলিস্তিনি দেশটির বিভিন্ন স্থানে শরণার্থীদের মতো মানবেতর জীবনযাপন করছে।
ইসরায়েল ফিলিস্তিনের ভূমি নিয়ে দখলদারিত্বের যে অপরাজনীতিতে মেতেছে- এতে গোটা বিশ্বের শান্তিই ব্যহত হচ্ছে বলেও মন্তব্য করেন ইবরাহিম কালিন।
তিনি বলেন, আল কুদস (জেরুসালেম) কে রাজধানী করে যতদিন স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন বিশ্বে এবং বিশেষকরে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আশা করা যায়না। আর তুরস্ক এমন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সবসময় ফিলিস্তিনিদের সঙ্গে রয়েছে। সূত্র: ডেইলি সাবাহ আরবি
জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

Post a Comment