x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মিরপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
বেলা ১২ টায় মিরপুর-১৪ নাম্বার থেকে কচুক্ষেত রোডে বিক্ষোভ করছেন শ্রমিকরা - ছবি: সজিব হাসান

জাগো প্রহরী : রাজধানীর মিরপুরে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি এবং গার্মেন্টসে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ( ১৯ মে ) সকালে মিরপুর-১৩ এলাকার ওপেক্স গ্রুপের গার্মেন্টসের শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়কে চলে আসেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, শ্রমিকরা প্রথমে বেতন-ভাতার জন্য গার্মেন্টসে যান। কিন্তু বেতন-ভাতার আশ্বাস না পেয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। একসময় তারা মিরপুর-১০ নম্বর গোলচত্বর, মিরপুর-১৩,১৪ সহ আশপাশ এলাকায় বিক্ষোভ শুরু করেন। মালিক পক্ষের সঙ্গে কথা বলে তাদের আশস্ত করে পরিস্থিতে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে।


মিজান নামে এক শ্রমিক জানান, ওপেক্স গামের্ন্টসে তারা কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়ে মালিকপক্ষ তালবাহানা করছে। আজ সকালে বেতন-বোনাস দেয়ার কথা ছিল। কিন্তু বেতন-বোনাস না পেয়ে বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছে।

তবে এ বিষয়ে মালিক পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন