প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
করোনাকে সঙ্গী করেই বাঁচতে হবে, টানা লকডাউন সম্ভব নয়: ইমরান খান
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : করোনাভাইরাস দমনে টানা লকডাউন সম্ভব নয় উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমাদের এই ভাইরাসকে সঙ্গী করেই স্বাভাবিক জীবনে ফিরতে হবে।
ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্র, চীন কিংবা ইউরোপের অন্যান্য দেশের মত টানা লকডাউন চালানোর আর্থিক সঙ্গতি পাকিস্তানের এখন নেই।
কেননা দেশের আর্থিক প্রবৃদ্ধির ওপর বিশাল প্রভাব ফেলছে এই লকডাউন। বিশেষ করে দিনমজুর মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন সবচেয়ে বেশি।
ডনের প্রতিবেদন অনুযায়ী ইমরান খান বলেন, ‘এখন থেকে শুরু করে এই বছরের শেষ পর্যন্ত করোনার সঙ্গে লড়াই করে চলার জন্য আপনারা নিজেদের প্রস্তুত করুন।
যতদিন না পর্যন্ত আমরা এটার কোনও প্রতিষেধক পাচ্ছি ততদিন আমাদের এটাকে সঙ্গী করেই বাঁচতে হবে। ’
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রথম দিন থেকেই এটা বলে আসছি যে, আমরা উন্নত দেশগুলোতে প্রয়োগ করা একই লকডাউন বাস্তবায়ন করতে পারব না। আমাদের সেই সক্ষমতা নেই। এছাড়া প্রাথমিক অনুমান অনুযায়ী পাকিস্তানের করোনা পরিস্থিতি ততটা বাড়েনি বলে দাবি তার।
জাগো প্রহরী/গালিব This theme has been developed by OURISLABD.

Post a Comment