x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

করোনায় ঢাকার সাবেক এমপি হাজী মকবুলের ইনতেকাল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইনতেকাল করেছেন।

আজ রোববার ( ২৪ মে ) রাত ৯ টায় রাজধানীর সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক আজিজুল হক রানা গণমাধ্যমকে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাত ৯ টায় সাবেক এমপি মকবুল হোসেন মারা গেছেন। তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হয়েছিলেন।

১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

জানা যায়, করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন মকবুল।

সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন বলে ফজলুর জানান।

শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালটির মালিক মকবুল। তিনি একাধিক ইন্সুরেন্স কোম্পানিরও মালিক।

তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

 জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন