x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

'ভোলা ও চাঁদপুরে আল্লাহ এবং রাসুল (সা.)কে কটুক্তিকারীদের শাস্তি দিতে হবে'

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ভোলা ও চাঁদপুরে হিন্দু কর্তৃক আল্লাহ-রাসুল সা. ও ইসলামকে নিয়ে কটুক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। 

তিনি বলেন, শতকরা ৯৫% মুসলমানের বাংলাদেশে বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহম্মাদ সা. এর অবমাননা বরদাশত করা হবে না। অভিযুক্ত কটুক্তিকারীদের বিচার করা না হলে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। অপরাধীদের শাস্তির দাবি করায় ধর্মপ্রাণ মুসল্লীদের নামে মামলা ও হয়রানী এবং ভোলায় মুসলিম ঐক্য পরিষদের মানববন্ধন কর্মসূচিতে বাধা প্রধানের নিন্দা জানিয়ে তিনি বলেন, আল্লাহ ও রাসূল সা.কে কটুক্তি করলে তার প্রতিবাদ করা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় ও নাগরিক অধিকার। এ অধিকার খর্ব করার অধিকার কারো নেই। 

আজ রবিবার ( ১৭ মে ) বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী ও মুফতি ইলিয়াছ মাদারীপুরী প্রমুখ। 

সংসদে আল্লাহ ও মহানবীর কটুক্তিকারীর মৃত্যুর আইন পাশ করার দাবি জানিয়ে মাওলানা আতাউল্লাহ বলেন,  অপরাধীদের শাস্তি না হওয়ায় দেশের লকডাউনের মত ভয়াবহ পরিস্থিতিতেও নতুন করে উগ্রসম্প্রদায় ধৃষ্ঠতার সাহস দেখাচ্ছে। তিনি অবিলম্বে আল্লাহ-রাসুল সা.ও ইসলামকে নিয়ে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন