x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ঢাকার সম্ভাব্য ২৩ রেড জোন এলাকা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে এলাকাভিত্তিক রেড চিহ্নিত করে লকডাউনের পথে যাচ্ছে সরকার। রোববার থেকে রাজধানী ঢাকাকে দিয়ে শুরু হবে এ কার্যক্রম। সংক্রমণের ব্যাপকতা বিবেচনায় রেড জোন ঘোষণা হওয়ার সম্ভাব্য এলাকার মধ্যে রয়েছে- উত্তরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, ধানমন্ডি, কাকরাইল, মুগদা, মগবাজারসহ ২৩টি এলাকা। এসব এলাকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার থেকে পরীক্ষামূলকভাবে ঢাকার কিছু স্থানে জোনিং ব্যবস্থার মাধ্যমে লকডাউন শুরু হবে। রেড জোনে সবাইকে ঘরে থাকতে হবে, একান্ত প্রয়োজন না থাকলে কেউ বাইরে বের হতে পারবেন না। ওই এলাকার নিত্যপ্রয়োজনীয় যেসব জিনিসের দরকার হবে তা পৌঁছানোর ব্যবস্থা করা হবে। বেশি আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়োলো ও একেবারে কম আক্রান্ত বা আক্রান্তমুক্ত এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে। রেড জোনকে লকডাউন করা হবে, ইয়োলো জোনে যেন আর সংক্রমণ না বাড়ে সেই পদক্ষেপ নেয়া হবে। সতর্কতা থাকবে গ্রিন জোনেও।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকায় একন পর্যন্ত ২০,৭০৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে মিরপুরে। সেখানে ৯৬৯ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ রোগী পাওয়া গেছে মহাখালীতে। সেখানে এখন পর্যন্ত ৪৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরপর আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে উত্তরা (শনাক্ত রোগী ৪৩৩), চতুর্থ মুগদা (শনাক্ত রোগী ৪২৮) এবং পঞ্চম অবস্থানে রয়েছে মোহাম্মদপুর (শনাক্ত রোগী ৩৯৪)।

বাকি যেসব এলাকায় সংক্রমিত রোগী বেশি, সেসব এলাকা হলো- যাত্রাবাড়ী (৩৮৭ জন), কাকরাইল (৩০০ জন), ধানমন্ডি (২৯৪ জন), মগবাজার (২৫৫ জন), তেজগাঁও (২৫১ জন), রাজারবাগ (২২১ জন), খিলগাঁও (২১৯ জন), লালবাগ (২০৬ জন), রামপুরা (১৯৭ জন), বাড্ডা (১৯৫ জন), মালিবাগ (১৬৪ জন), গুলশান (১৬৩ জন), বাবুবাজার (১৬২ জন), গেন্ডারিয়া (১৪২ জন), ওয়ারী (১২৪ জন), বাসাবো (১২২ জন), বংশাল (১০৯ জন) এবং আগারগাঁও (১০৮ জন)।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৮৪৬ জন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৬৩ হাজার ২৬ জন।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন