x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কড়া সমালোচনা নোয়াখালীর এমপি একরামুল করিমের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়কে একটি আজগুবি ডিপার্টমেন্ট আখ্যা দিয়ে ফেসবুক লাইভে নিজের ক্ষোভ ঝেড়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি।

তিনি স্বাস্থ্য মন্ত্রনালয়ে নোয়াখালীর জন্য ১০ টি আইসিইউ বেডের আবেদন করে না পাওয়ার পর এই ক্ষোভ প্রকাশ করেন।

জানা যায়- নোয়াখালীতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে একরামুল করিম চৌধুরী স্বাস্থ্য মন্ত্রনালয়ে ১০ টি আইসিউর আবেদন করেছিলেন গত মাসে। এরপর সেখান থেকে আশ্বাস পেয়ে সকল প্রস্তুতিও সম্পন্ন রেখেছিলেনও তিনি।

কিন্তু প্রতিনিয়ত নোয়াখালীর মানুষ করোনা উপসর্গ বা করোনায়  ধুকে ধুকে মারা যাচ্ছে, এমতঅবস্থায় ফেসবুক লাইভে এসে এমপি আক্ষেপ করে স্বাস্থ্য মন্ত্রনালয়কে আজগুবী ডিপার্টমেন্ট ঘোষনা দিয়ে নিজ জেলার মানুষের জন্য নিজ খরচে ১০টি আইসিউ ব্যাড দ্রুত তৈরী করতে কর্মকর্তাদের নির্দেষ দেন একরামুল করিম চৌধুরী এমপি।

প্রসঙ্গত : নোয়াখালীতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে,ইতিমধ্যে সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলাকে লকডাউন ঘোষনা করেছেন জেলা প্রশাসক।

উল্লেখ্য নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে, এর মধ্যে সদরে ১৬ জন, বেগমগঞ্জে- ২১জন, সোনাইমুড়ি- ১১জন, সেনবাগ- ০৮জন, কবিরহাটে-০৩জন ও  সূবর্ণ চরে-০৩জন আক্রান্ত হয়েছে,এনিয়ে জেলায় মোট আক্রান্ত- ১৪৩৮জন। (আক্রান্তের হার ১৯.৪৪%), এবং জেলায় মোট মৃত্যু বরণ করেছে ৩৬ জন,(মৃত্যুর হার ২.৬২%)।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন